সিরাজগঞ্জে প্রাথমিক স্কুলে শিশু স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন

সিরাজগঞ্জ সদর উপজেলায় এক যোগে ২৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে।

প্রতিটি বিদ্যালয়ের ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ ভোট প্রয়োগ করে। ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোটগ্রহন। শিক্ষার্থীরাই হয়েছিলেন নির্বাচন চেয়াম্যান, রিটার্নিং অফিসার, পোলিং এজেন্টসহ আনসার কর্মী।

রোববার সিরাজগঞ্জ শহরের এসবি রেওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় মোট ১৫ জন প্রার্থীর বিপরীতে ভোটার সংখ্যা রয়েছে ২৪৯ জন। এ সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ সুলতান ফিরোজ সার্বিকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর