সরিষাবাড়ী পৌরসভার ৪ উন্নয়ন কাজের উদ্বোধন

জামালপুরের সরিষাবাড়ীতে পৌর সভার চারটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আরইউটি স্কুল মাঠ সংলগ্ন প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত পানির পাম্প, আরইউটি স্কুল হতে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যায়ে সাতপোয়া গ্রামের পাকা রাস্তা, ধানাটা সূবর্ণখালী নদীর পার দিয়ে সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে গ্রীন সিটি নির্মাণ ও রাস্তা এবং আরামনগর বাজারের জলাবদ্ধতা দূর করার জন্য প্রধান সড়ক থেকে সূবর্ণখালী নদীতে ৪০ লক্ষ টাকা ব্যায়ে পাকা ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

নির্মাণ কাজের উদ্বোধন করেন সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রোকন। এসময় কাউন্সিলর সোহেল রানা, জহুরুল ইসলাম, অর্ণাস কলেজ ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলামসহ দলীয় নেতা কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুধিজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর