ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে চুরি, যুবক আটক

ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে চুরির কৌশল রপ্ত করে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার একটি বাসা থেকে চুরি করে যাওয়ার সময় সিসিটিভির ফুটেজ দেখে এক চোরকে ধরেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টার মধ্যে ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার একটি বাসা থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করে পালানোর সময় গলির সিসিটিভিতে ধরা পড়ে চুরির দৃশ্য।

ছবি বিশ্লেষণ করে পরদিনই পল্লবীর শহীদবাগ কালাপানি এলাকা থেকে সোহান নামের এ যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় সাড়ে তিন লাখ টাকা ও চুরি যাওয়া কিছু গহনা। রিমান্ডে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখে চুরির কৌশল রপ্ত করার কথা জানিয়েছেন সোহান।

এ প্রসঙ্গে গুলশান জোনের উপ পুলিশ পরিদর্শক সুদীপ চক্রবর্তী বলেন, চুরির কৌশল একদমই অভিনব। ক্রাইম পেট্রোল দেখে এসব সে শিখেছে। বাসাবাড়ি টার্গেট করে তারপর ডিভাইস নিয়ে যেতো।

পুলিশ জানিয়েছে গ্রেফতার সোহান এর আগেও একই কায়দা চুরি করেছে।

এ ধরনের চোরদের ঠেকাতে নগরবাসীকে বাসা বাড়ি সিসিটিভির আওতায় আনার পরামর্শ দিয়েছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর