শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল ৩ দিনের রিমান্ডে

আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল মাজহারের (৩৫) বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলামকে শাকিলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৩ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মোর্শেদ আলম।

অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দেশে ক্যাসিনোবিরোধী অভিযানের কারণে আন্ডারওয়ার্ল্ডে অস্থিরতা তৈরি হয়। নতুন করে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী জিসান। সে লক্ষ্যে গত ১২ জানুয়ারি তার নির্দেশনা ও সহযোগিতায় দেশে আসেন অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল ওরফে শাকিল মাজহার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর