শরীয়তপুরের নড়িয়ায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে নড়িয়া থানা পুলিশ তিন বোতল মদসহ অনুকুল চন্দ্র (২৯) কে আটক করেছে বলে জানা গেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলারগাও এলাকার পলাশ চন্দ্র ঘোষের টিনশেড ঘরের সামনে থেকে আটক করা হয়। জানা গেছে আটককৃত অনুকুল চন্দ্র ঘোষ (২৯) নড়িয়া উপজেলার কলারগাও এর মৃত সংকর ঘোষের ছেলে।
গ্রেফতার করার সময় তার সাথেই তিন বোতল মদ পাওয়া যায় বলে জানা গেছে। ধৃত আসামীর বিরুদ্ধে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়, নড়িয়া থানার মামলা নং-১৩(০২)২০২০।
বার্তাবাজার/এমকে