নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

রাজধানীর নাজিমউদ্দিন রোডে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে নাজিমউদ্দিন রোডে অবস্থিত ঢাকা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

অভিযানে নোংরা পরিবেশে বেকারি পন্য তৈরি, পাউরুটিতে মেয়াদ উল্লেখ না করা এবং চানাচুর ও চিড়ার প্যাকেটে অগ্রিম মেয়াদ বসানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে উল্লেখিত প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমান আদালত।

এছাড়াও দেখা যায়, কিছু পণ্য আজ ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে উৎপাদন করলেও তার গায়ে আগাম উৎপাদনের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ লাগানো।

সূত্র: ডিএমপি নিউজ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর