স্কুল মাঠে বাঁশের হাট, খেলতে গিয়ে পা ভাঙ্গলো শিক্ষার্থীর

বগুড়ার শেরপুরে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁশের হাট বসায় বিনোদন করতে পারছেনা শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) টিফিনের সময় মাঠে খেলতে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া খাতুনের (১১) পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছে। আাহত শিক্ষার্থী সাদিয়া খাতুন বিনোদপুর গ্রামের দিনমুজুর নইমুদ্দিনের মেয়ে।

জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘদিন যাবত সপ্তাহে ২ দিন সোমবার ও বৃহস্পতিবার করে হাট বাজার বসে। আর এই হাটবাজারের সামগ্রী বাঁশ স্কুল মাঠে রাখা হয়। টিফিনের সময় মাঠের ভিতরে হাটবাজারের সাগ্রীর মাঝে খেলতে গিয়ে প ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া খাতুনের পা ভেঙ্গে গুরুতর আহত হয়। হাটবাজারের সামগ্রী মাঠের মাঝে রাখার কারনে স্কুলের শিক্ষার্থীদের বিনোদন থেকেও বি ত হতে হচ্ছে।

বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রানী বলেন, আমরা সভাপতি ও গ্রামবাসিকে বার বার বলার পরও তারা হাটবাজার লাগিয়ে যাচ্ছে এবং মাঠের ভিতরে বাঁশ ও চকি রেখে যায়।
উপজেলা শিক্ষা অফিসার মিনা পারভীন বলেন, বিষয়টি আমার জানা নেই, যদি স্কুল মাঠে হাটবাজার লাগে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, স্কুল মাঠে হাট এটা অবৈধ, বাঁশ ও বাজারের সামগ্রী সভাপতি কে সরিয়ে ফেলতে বলা হয়েছে। যদি না সরায় তাহলে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর