জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চাওয়া জামিন আবেদনের রায় আবারও ২ দিন পেছাল আদালত।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।
আগামী ২৬ শে ফেব্রুয়ারির মধ্যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে আদালত এবং ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ মামলার শুনানি হবে।
এর আগে কার্যতালিকায় আবেদনটি এক নাম্বারে রাখা ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ পৌনে ১১টার দিকে সময় আবেদন করলে দুপুর ২টায় শুনানির জন্য ধার্য করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি