ঠাকুরগাঁওয়ে এক গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যার পর গমক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। জেলার রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে।
নিহত গরু ব্যবসায়ী তৈয়ব আলী (৪০) ওই এলাকার খমিরউদ্দীন ওরফে ঘুটুর ছেলে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, গতকাল রবিবার রাতে নিখোঁজ হয় গরু ব্যবসায়ী তৈয়ব আলী। পরিবারের লোকজন তাকে খুঁজে পায়নি। সকালে গমক্ষেতে গলাকাটা মরদেহ দেখে পুলিশকে খবর দিয়ে মরদেহ উদ্ধার মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ। তদন্ত ঘটনার মূল রহস্য বলা যাবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি