ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের ৩য় দিনে বড় রানের লিডের লক্ষ্য নিয়ে নামে গ্রান্ডহোম ও ওয়াটলিং। গ্রান্ডহোমের ৪৩ রান, অভিষিক্ত জেমিসনের ৪৪ রান আর শেষে বোল্টের ঝড়ো ৩৮ রানে ভর করে ৩৪৮ রান জমা করে। ১৮৩ রানে এগিয়ে থেকে এদিন ভারতকে ২য় বারের জন্য ব্যাটে পাঠায় স্বাগতিকরা।
এর আগে ওয়েলিংটনে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান কেন উইলিয়ামসন। প্রথমদিনের জেমিসন তোপের পরে বৃষ্টিতে খেলা পন্ড হলে আজ আবার মাঠে নামে রাহানেরা। পরে খেলতে নেমে সাউদির তোপের শিকার হয় ভারতীয় ব্যাটসম্যানরা।
ওয়েলিংটন টেস্টের ৩য় দিনে ১৮৩ রানে পিছিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে কিউই পেসার বোল্টের তোপে পড়ে ভারত। সফরকারীদের দিনটাকে নিজের করে নিল কিউই পেসার। ভারতীয় ওপেনার পৃথি শ্ব (১৪), পুজারা (১১), বিরাট কোহলিদের (১৯) ব্যর্থতার দিনে একটু ব্যাতিক্রম ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। দিনের সর্বোচ্চ ২ চারে ৫৮ রান করেন এই ভারতীয় ওপেনার। তাকে ফেরান দিনের সেরা বোলার বোল্ট।
১১৩ রানে ৪ উইকেট হারানো ভারতকে পথ দেখাচ্ছেন রাহানে (২৫) ও হনুমান বিহারি (১৫)। তবে ৩য় দিন শেষে ৩৯ রানের লিড নেয়া ভারত ৪ উইকেট হারিয়ে স্বভাবতই চাপে আছে।
৩৮ রানের ঝড়ো ইনিংস খেলার পথে কিউই পেসার ট্রেন্ড বোল্ট স্বাগতিকদের হয়ে ৪টি করে উইকেট নেন অভিষিক্ত কাইল জেমিসন ও টিম সাউদি। এছাড়া ১টি করে উইকেট ঝুলিতে পুরেন করেন ট্রেন্ড বোল্ট। ১৬৫ রানে গুটিয়ে যাওয়া ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রাহানে (৪৬)। এছাড়া ৩৪ রান করেন ওপেনার মায়াঙ্ক।
কিউইদের ইনিংসে গোড়াপত্তন করতে এসে ইশান্ত শর্মার তোপে পরে স্বাগতিকরা। তবে অধিনায়ক উিইলিয়ামসেরে ৮৯ রান আর টেলরের ৪৪ রানে ভর করে ২১৬ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেন কিউেইরা। পরে আজ গ্রান্ডহোমের ৪৩ রান, অভিষিক্ত জেমিসনের ৪৪ রান আর শেষে বোল্টের ঝড়ো ৩৮ রানে ভর করে ৩৪৮ রান জমা করে।
বার্তাবাজার/এমকে