কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে গোলাগুলিতে আব্দু ছালাম নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মপাড়া এলাকায় ছালাম এর বসত বাড়ির পুর্বদিকে পাহাড়ের পাদদেশে এঘটনা ঘটে। সে বাহারছড়া নোয়াখালী জুম্মাপাড়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে। পুলিশের দাবী নিহত ব্যক্তি মানবপাচার মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী।
টেকনাফ থানার ওসি প্রদীপ জানান, রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মপাড়া এলাকায় পাহাড়ে ছালামকে আটকের অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশের ৩ সদস্য আহত হয়। এতে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ছালাম গুলিবিদ্ধ হয়। ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সকালে লাশ মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এমকে