চট্টগ্রামের লোহাগাড়ায় এক পরিবারের ২টি গরু চুরি হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) ভোররাতে উপজেলার বড়হাতিয়া আবদুল আলিম সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন চুরি হওয়া ২টি গরুর মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
জানা গেছে, ভোররাতে কৃষক আবুল হোসেনের দুইটি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
গরুর মালিকরা জানান, রাত ২টা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল। ধারণা করা হচ্ছে ভোররাতেই গরু দুইটি চুরি হয়ে যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/এমকে