রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করেছে।

শনিবার সকাল ছয়টা থেকে আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১১,৬৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫৫.৫ গ্রাম হেরোইন, ২ কেজি ৯৯৭ গ্রাম গাঁজা, ৫লিটার দেশি মদ, ১১টি নেশাজাতীয় ইনজেকশন ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর