তাইজুলের প্রথম উইকেট, অলআউটের পথে জিম্বাবুয়ে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব গুটিয়ে দেয়ার লক্ষ্য তাদের। সেই যাত্রায় একের পর এক সাফল্য পাচ্ছেন টাইগাররা। এবার চার্লটন টিসুমাকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। এটিই তার প্রথম উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ উইকেটে ২৪৫ রান করেছে জিম্বাবুয়ে। রেগিস চাকাভা ১৮ রান নিয়ে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন ভিক্টর নায়াউচি।

প্রথম দিনের ৬ উইকেটে ২২৮ রান নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের খেলা শুরু করেন রেগিস চাকাভা ও ডোনাল্ড তিরিপানো। তবে নিজেদের মধ্যে মেলবন্ধন গড়ে তুলতে পারেননি তারা। ভূমিকাতেই তিরিপানোকে ফিরিয়ে দেন আবু জায়েদ রাহী। সেই জের না কাটতেই এন্সলে এনদিলোভুকে বিদায় করেন তিনি।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে রান তোলার গতিটা ভালো ছিল না তাদের। শেষ অবধি ৬ উইকেটে ২২৮ রান করে তারা। সেই পথে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ৬৪ রান করেন প্রিন্স মাসভাউরে। অনবদ্য শতরানের ইনিংস খেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেগ অরভিন। ১৩ চারে ১০৭ রান করেন তিনি।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন নাঈম হাসান। তিনি শিকার করেন ৪ উইকেট। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন আবু জায়েদ। তিনি ঝুলিতে ভরেন ২ উইকেট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর