২৪ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে মুন্সীগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ শ্রীনগর উপজেলার বেলতলী জি জে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। ১৯০১ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি শিক্ষা দীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দীর্ঘদিন ধরে।
তাই এই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন ও সকল মহলের কাছে গুরুত্ব পেয়ে থাকে। প্রতিবারের মত এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে জমে উঠেছে এই নির্বাচন। হাটে বাজারে চায়ের দোকানে সকলের মুখে মুখে এখন ২৪ ফেব্রুয়ারির নির্বাচন। অভিভাবক প্রতিনিধির এই নির্বাচনে প্রার্থীরা রাতদিন দারে দারে ঘুরছে নিজের পক্ষে ভোট আদায়ের জন্য।
২০২০-২০২১ দ্বিবার্ষিক অভিভাবক প্রতিনিধির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে পুরুষ ৬ জন ও সংরিক্ষিত মহিলা ২ জন। পুরুষ প্রার্থীদের মধ্যে ব্যালট ১ মো: আনোয়ার হোসেন, ব্যালট ২ এবাদুল হক স্বাধীন, ব্যালট ৩ জাহাঙ্গীর শেখ লিটন, ব্যালট ৪ আলহাজ্ব মো: আলী আফজাল খাঁন, ব্যালট ৫ মো: ওয়াহিদুল ইসলাম (স্বপন) ব্যালট ৬ মো: মোতালিব খান ও সংরক্ষিত মহিলা ব্যালট ১ আশুরা আক্তার শিল্পী, ব্যালট ২ হেলনা বেগম প্রতিদ্বন্দ্বীতা করবেন। উল্লেক্ষ্য যে পুরুষ ৪ জন ও মহিলা ১ জন প্রার্থী বিজয়ী হয়ে মূল পরিচালনা পরিষদে যোগ দিবেন।
প্রতিটি প্রার্থীই পাশ করলে স্কুলের মান উন্নয়নে কাজ করবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। ১৯ টি গ্রামের ৯৫০ ভোটার এই ভোটে ভোটদান করবেন। তাই প্রার্থীদের দিন রাত এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলতে হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা ভোটের হিসেব পাল্টে দিতে বিভিন্ন ছক আঁকছেন।
অভিভাবকদের প্রার্থীদের কাছে ও প্রত্যাশার শেষ নেই। তবে তাঁদের মূল চাওয়া বিদ্যালয়ের ফলাফল ও পরিবেশ ভাল করার। এই সব বিবেচনায় ই তা ভোট প্রদান করবেন।
অনেকের মতে এই নির্বাচন আরো বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ন হয়ে উঠেছে সম্ভাব্য সভাপতি প্রার্থীদের কারণে। তাঁরা বিভিন্ন অভিভাবক প্রতিনিধিদের ছায়া সমর্থন দিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে।সব জল্পনা কল্পনার অবসান ঘটবে নির্বাচনের মধ্য দিয়ে। শেষ হাসি কারা হাসবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত।
বার্তাবাজার/এমকে