যাত্রীবাহী বাস উল্টে মা-‌মেয়ে নিহত

গাজীপুরের মৌচাক এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ফাতেমা বেগম (৩৫) ও তার ৯ মাসের মেয়ে আরবী।

আজ রবিবার (২৩ ফেব্রুয়া‌রি) সকাল সোয়া ৬টার দি‌কে উপ‌জেলার মৌচাক এলাকার গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত হ‌লেন উপ‌জেলার বোড‌মিল এলাকার ই‌দ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৩৫) ও তা‌দের মে‌য়ে আরবী (৯ মাস)।

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের একটি যাত্রীবাহী বাস ঢাকার দি‌কে যা‌চ্ছিল। বাসটি গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় পৌঁছা‌লে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তাঁর মে‌য়ে আরবী।

খবর পে‌য়ে হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে মর‌দেহ উদ্ধার ক‌রে। এ ব্যাপা‌রে আইনি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলে জানান ওসি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর