দাঁতের ক্ষয় রোধে ৪টি সহজ উপায়

প্রতিদিন অন্তত দু’বার দাঁত ব্রাশ করা জরুরী, এই কথাটা আমরা সকলেই জানি। আমরা অনেকেই দিনে দু’বার দাঁত ব্রাশ করি এবং ঘরের ছোটো শিশুদের দাঁতের যত্ন নিতে শিখিয়ে থাকি। কিন্তু তা সত্ত্বেও নানা কারণে দাঁত ও মাড়িতে ব্যাক্টেরিয়ার সংক্রমণের ফলে অকালে দাঁতের ক্ষয়, মাড়িতে ব্যথা ইত্যাদি নানা সমস্যা লেগেই থাকে।

দাঁতের ক্ষয় নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই! সুস্থ থাকতে দাঁতের যত্ন নেওয়া খুবই জরুরি। আসুন জেনে নেওয়া যাক দাঁতের ক্ষয় রোধ করার কয়েকটি সহজ উপায়…

১) পুষ্টিকর খাবার খান: খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার। এসব খাবারে থাকা ফ্যাট সলিউবল প্রকৃতি দাঁতের ক্ষয় রোধে কাজ করে। শাকসবজি খাওয়ার পাশাপাশি নারকেল তেল, অ্যাভোকেডো, বাদাম ইত্যাদি স্বাস্থ্যকর চর্বি খাদ্য তালিকায় রাখুন।

২) টুথপেস্ট হোক ভেষজ: রাসায়নিক উপাদান কম থাকে এমন টুথপেস্ট ব্যবহার করুন। বাজার চলতি ভেষজ উপাদানে তৈরি প্রচুর আয়ুর্বেদিক টুথপেস্ট আছে। দাঁতের ক্ষয় রোধ করতে এগুলোর ব্যবহার বেশি করে করুন।

৩) দাঁত পরিষ্কার রাখুন: রাতে খাওয়ার পর এবং সকালে খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। এক্ষেত্রে নরম টুথব্রাশ ব্যবহার করাই ভাল। দাঁত ব্রাশ করার সময় জিহ্বা পরিষ্কার করুন।

৪) মিষ্টি নৈব নৈব চ: যে কোনও রকম মিষ্টি জাতিয় খাবারকে বাদ দিতে হবে খাবার তালিকা থেকে। হু এর মতে মিষ্টি জাতিয় খাবার দাঁতের ক্ষয়ের পরিমান বহুগুণে বাড়িয়ে দেয়। তাই মিষ্টিকে বলতে হবে নৈব নৈব চ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর