শনিবার (২২শে ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে প্রতিপক্ষরা বল্লমের আঘাতে এক বালুশ্রমিককে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া নামক গ্রামে। নিহত ব্যাক্তির নাম আজিজুল মুন্সী (৪২)।
জানা যায়, প্রতিবেশি তাকিবের সাথে বালুর ট্রলি নিয়ে শনিবার দুপুরে কথা কাটাকাটি হয় আজিজুলের। কথা কাটাকাটির জেরে রাত আটটার দিকে তাকিব ও তার সঙ্গীরা অস্ত্রসহ আজিজুলকে আক্রমন করে বল্লমের আঘাতে গুরুতর আহ করেন।
মূমুর্ষাবস্থায় স্থানীয় লোকজন আজিজুলকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে মারা যান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান আকন্দ জানান, আজিজুল হক নামের একজন বল্লমের আঘাতে নিহত হওয়ার খবর পেয়ে আমাদের ফোর্স সেখানে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে