‘মন্ত্রী এমপি ডিসি এসপি ওসি সব আমি নিয়ন্ত্রণ করি’

দেশের সব এমপি,মন্ত্রীসহ গাইবান্ধার ডিসি,এসপি তার নিয়ন্ত্রনে আছে বলে জানায় গাইবান্ধার স্থানীয় একটি সংস্থার চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম সাজু।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাঘাটার ডাকবাংলা বাজারে এক অনুষ্ঠানে নিজের কর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দেন ‘আশার আলো প্রভাতি সংস্থা’র চেয়ারম্যান ডা. সাজু।

তিনি বলেন, ‘গাইবান্ধা জেলার ডিবি পুলিশ, ওসি, এসপি, ডিসিসহ যত বড়বড় অফিসার আছে সব আমাদের কথামত চলে। জেলার ৭ উপজেলার এমপি,মন্ত্রী, চেয়ারম্যান যাই বলেন না কেন আমার চেয়ে বড় কেউ নেই। কোনো এমপি মন্ত্রী যদি আমার সাথে টক্কর দিয়ে টিকে থাকতে পারে তাহলে আমি আমার সংস্থা থেকে পদত্যাগ করে চলে যাব’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নাম ছিল। কিন্তু তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

জানা যায়, আশার আলো প্রভাতী সংস্থা নামের কোনো এনজিওকে লাইসেন্স দেয়নি সমাজসেবা অফিস। অথচ সমগ্র গাইবান্ধা জেলাজুড়ে কয়েকশত কর্মী নিয়োগ দিয়ে গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে ত্রান, চাল, ঢেউটিন বিতরণের নাম করে ৫২০ টাকা ভর্তি বাবদ এবং মাসিক সঞ্চয় হিসাবে ৫০ টাকা করে নিয়ে যাচ্ছে তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর