চাঁদাবাজির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের জুবায়ের আহমেদ শান্ত ও অপরাধ বিজ্ঞাণ বিভাগের ছাত্র আল আমিন।
দুজনই জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগ কর্মী।
গতকাল শনিবার ভোরে বালুর ট্রাকে চাঁদাবাজি করে টাকা কেড়ে নেয়ার দায়ে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের নামে চাঁদাবাজির মামলা করে ট্রাকের ড্রাইভার সোহেল রানা।
হাইকোর্ট এলাকায় পানির পাম্পের কাছে ওই ট্রাকটির চাক নষ্ট হয়ে যায়। তখন ওই দুই শিক্ষার্থী সেখানে গিয়ে চালকের কাছে চাঁদা দাবী করে না পেয়ে মারধর করে। পরে চালকের মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে ১৯৫০ টাকা নিজেদের একাউন্টে নিয়ে এসএমএস ডিলিট করে দেয়। তখন সেখানে ট্রাকের সাথে থাকা একজন সবার চোখ ফাঁকি দিয়ে একটু দূরে থাকা টহল পুলিশকে জানালে পুলিশ সেখানে গিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
শাহবাগ থানার ওসি মো আবুল হাসান জানান, গ্রেফতারকৃত দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে