কচুরিপানাকে খাওয়া উপযোগী করতে গবেষণা চলছে : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

কচুরিপানা খাওয়ার উপযোগী কিনা তা নিয়ে গবেষণা চলেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২২শে ফেব্রুয়ারি) বিকালে রংপুরের নিজ বাসায় সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

পরিকল্পনামন্ত্রীর করা মন্তব্যকে নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, “ফুড ভ্যালু পাওয়া গেলে কচুরিপানাকে কি করা হবে তা ভবিষ্যতে বলা যাবে। আপাতত এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে”

মন্ত্রী আরও বলেন, আমরাতো অনেক কিছুই খাই। কয়েক যুগ আগে কচুর লতি কেউ খেতো না এখন কচুর লতি চড়া দাম দিয়ে কিনে খেতে হয়। ব্যাঙের ছাতা বলে পরিচিত মাশরুম এখন অনেক ভাল মানের খাবার।

পেঁয়াজের দাম প্রসঙ্গে মন্ত্রী জানান,’বর্তমানে পেঁয়াজের কেজি ১০০ টাকার কম। আগামী মাসে দাম আরও কমে আসবে। বাজারে নতুন পেঁয়াজ উঠলে আর কোনো সমস্যাই থাকবে না’

রমজান মাসে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রশাসন কড়া দৃষ্টি রাখবে বলে জানান তিনি।

ভিডিও….

কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে: বাণিজ্যমন্ত্রী

কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে: বাণিজ্যমন্ত্রী

Gepostet von Barta Bazar am Samstag, 22. Februar 2020

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর