র্যাব-৭ এর সাবেক অধিনায়ক হাসিনুর রহমান ডিউক নিখোঁজ হওয়ার দেড় বছর পরে ঘরে ফিরলেন। নিখোঁজের আগে রাষ্ট্রদ্রোহের মামলায় চাকরি থেকে অপসারিত ডিউক শনিবার মধ্যরাতে বাসায় ফিরেন। আশ্চর্যের বিষয় হলো নিখোঁজের সময় তার গায়ে যে পোষাক ছিল ফিরে আসার দিনও একই পোষাক পরিধান করা ছিল।
ডিউক এতদিন কোথায় ছিল কিংবা কিভাবে ফিরে এল সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তার স্ত্রী শামীমা। শুধু জানাচ্ছেন, উনি এখন অনেক অসুস্থ। আগামীকাল (রোববার) ডাক্তার দেখাব’।
মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ২০১৮ সালের ৮ই আগস্ট রাত ১০টার দিকে কয়েকজন লোক এসে মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায় বলে একই বছরের ডিসেম্বরে সংবাদ সম্মেলন করে জানিয়েছিল তার পরিবারে সদস্যরা।
পল্লবী থানার এসআই মনিরুল জানান, “শামীমা আক্তার জানিয়েছেন শনিবার রাত ১২টার দিকে তার স্বামী বাসায় ফিরেছেন, তবে দেখা করা কিংবা কথা বলার অনুমতি দেননি”
সেনাবাহির লে. কর্ণেল থাকাকালীন সময়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ প্রামাণিত হওয়ায় কয়েক বছর জেল কাটেন ডিউক। এর আগে তিনি র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন।
বার্তা বাজার/এসজে