জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে ফিরতে যাচ্ছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে স্কোয়াড ঘোষণা না করলেও সাইফউদ্দিন যে স্কোয়াডে থাকছেন তা মোটামুটি নিশ্চিত।
৪ মাসের বেশি সময় ধরে কোমরের ইনজুরিতে মাঠের বাইরে ছিলেন ফেনীর এই ক্রিকেটার। ইনজুরির কারনে অংশ নিতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), শ্রীলংকা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজেও।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলের লড়াইয়ে ফেরার আগে কুমিল্লায় খ্যাপ খেলছেন সাইফউদ্দিন। মূলত খ্যাপ খেলে ওয়ানডে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি। বিসিবির অনুমতি নিয়েই সেখানে খেলছেন এই অলরাউন্ডার। ওয়ানডে দলের ক্যাম্প শুরুর আগে ঢাকায় ফিরবেন তিনি।
বিসিবি সূত্র জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যে সাইফউদ্দিনকে রাখা হয়েছে। ও ঢাকার বাহিরে এখন। আমাদের কাছে ছুটি নিয়ে কুমিল্লায় খ্যাপ খেলতে গিয়েছে’।
সাইফউদ্দিন সর্বশেষ গত বছরের নভেম্বরে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন। দীর্ঘ সময় ধরে পিঠের চোটে ভুগছিলেন এই
তরুণ অলরাউন্ডার। মাঝে ভালো হলেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি পুনরায় পিঠে ব্যথা অনুভব করেন।
আগামী ১ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত চলবে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১মার্চ ১ম ম্যাচ, পরের ম্যাচ দুটি হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বার্তাবাজার/কেএ