পাবনায় শুরু হলো লালন উৎসব (ভিডিওসহ)
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে শনিবার রাত থেকে লালন স্মৃতি পরিষদের উদ্যোগে শুরু হয়েছে দু’দিন ব্যাপি ৯ম লালন উৎসব। উৎসবে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক দুদক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু। উৎসবের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উৎসব কমিটির আহবায়ক ও পাবনা লালন স্মৃতি পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি লায়ন বেী ইসলাম, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, বংশীবাদক গাজী আব্দুল হাকিম প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন রেজাউল করিম মনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত)গৌতম কুমার বিশ্বাস, লালন স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক ও সাংবাদিক কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, পাবনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাধারন সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালীর সমাজ সংস্কৃতিতে ফকির লালন সাঁই এক অবশ্য উচ্চারিত নাম। এই মরমী সাধকের চর্চার মধ্য দিয়ে সব অপশক্তিকে রুখে দিয়ে শুদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলা আজ জরুরী হয়ে পড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে লালন কন্যা ফরিদা পারভীনসহ স্থানীয় শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। আগামীকাল রোব্বার উৎসবের সমাপনীতে টুনটুন বাউলসহ খ্যাতনামা বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।
বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য দর্শক শ্রোতা এই লালন উৎসবে শরিক হন এবং লালন সংগীত উপভোগ করেন।
পাবনায় শুরু হলো দুই দিনব্যাপী লালন উৎসব
Gepostet von Barta Bazar am Samstag, 22. Februar 2020
বার্তা বাজার / ডব্লিও.এস