ব্রাশফায়ারে আ’লীগ নেতাকে হত্যা, আহত ৫

বান্দরবান সদরের জামছড়ি মুখ পাড়ায় অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রাশ ফায়ারে রাজবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে হত্যা করেছে। নিহতের নাম বাচনু। এছাড়াও বাচনুর সাথে থাকা আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। তখন ভয়ে বাখিয়ে নামের আরও এক বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্য অং প্রু জানিয়েছেন, শনিবার (২২শে ফেব্রুয়ারি) সন্ধায় বিভিন্ন এলাকা থেকে এসে তারা সবাই একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল।তখন অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি করে পালিয়ে যায়।

ওই এলাকার বাসিন্দা ক্য প্রু মং (৪০), মংক্য চিং (২৫), লা মং সিং (৩৫), আদাসে (৩২) ও সাবেক মেম্বার উ চ থোয়া (৬০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

কারা এই ঘটনার সাথে জড়িত তা দ্রুত তদন্ত করে দেখবেন বলে জানান বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর