এবার করোনার শিকার ইরানের মেয়র

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নোভেল করোনাভাইরাসে এবার আক্রান্ত হলেন ইরানের একটা শহরের মেয়র। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইরানের একটি জাতীয় টিভি চ্যানেল সূত্রে এই খবর জানা গেছে।

শুক্রবার বিকালে ইরানের রাজধানী তেহরানের ১৩ নাম্বার জেলার মেয়র মুরতাজা রাহমান জাদিহ’র শরীরের করোনা আক্রমনের লক্ষন দেখা দিলে হাসপাতালে হাসপাতালে ভর্তি করান তার পরিবারের লোকজন।

শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের বেশ কয়েকটি দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাসটি।

ইরানে এই ভাইরাসটির প্রথম দেখা মিলে কুয়াম শহরে। সেখান থেক বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন পর্যন্ত ২ জনের প্রান কেরে নিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩৪ জন। চীনের উহান থেকে সূত্রপাত এই স্পংক্রমনে এখন পর্যন্ত ১৮ ইরানি আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর