সমুদ্র পথে জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশ সমুদ্র সীমায় অনুপ্রবেশের দায়ে ২৪ জন শ্রীলঙ্কান নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারী) উক্ত ২৪ জন শ্রীলঙ্কান নাগরিককে আটক করার খবর গণমাধ্যমে প্রকাশ করে এক বিবৃতি প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আটককৃত জেলেরা হলেন, সামন কুমার (৩১), সামন্তকুমার (৩৫), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১), কে জানাত (৪৭), টি নিরোশন (২৬) টি মানজুলা ডি সিলভা (২৯), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), লর্ড জান্দিমার (২৮), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতো (২৮), প্রদীপ (৩১), লীসান্তাজায়া (৩৩), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), নিশান (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, মাছ শিকারের উদ্দেশ্যে ২৪ জন শ্রীলঙ্কান জেলে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছে খবর পেয়ে নৌবাহিনীর একটি দল তাৎক্ষনিক ছুটে যায় এবং ৪টি ফিশিং বোটসহ ২৪ জন শ্রীলংকান জেলেকে আটক করে। পরে আটক জেলেদের পতেঙ্গা থানায় সোপর্দ করলে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করা হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস