শরীয়তপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
শরীয়তপুরের ভেদরগঞ্জে পৃথক অগ্নিকান্ডে তিনটি বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।
শনিবার(২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বর্তমানে তারা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে দিনযাপন করছে।
পুড়ে যাওয়া বাড়ির মালিকেরা হলেন, মৃত্য মোসলেম মালের স্ত্রী মমতাজ বেগম এবং নুরু মিয়া।
জানা যায়,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরহোগলা হাজ্বী আবুল হোসেন সরকার কান্দি গ্রামের মৃত্য কৃষক মোসলেম মালের বাড়িতে ঘরের এক জায়গা থেকে আগুন জ্বলে উঠে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে তাদের দুজনের ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা,স্বর্ন অলংকার সহ, কৃষিপণ্য ও গৃহস্থালী সামগ্রীসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। এতে পাশাপাশি তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতার কারণে বাড়ির ভেতরকে থেকে কোনো মালামালই বের করা যায়নি। ফলে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
পুড়ে যাওয়া বাড়ির মালিক মমতাজ বেগম কান্না সুরে জানান, বিদ্যুৎ লাইন থেকে আগুন ধরে পুড়ে যায় তার বাড়িতে। এতে তাদের বাড়িতে থাকা সব সম্পদ পুড়ে গেছে। সবকিছু পুড়ে যাওয়ায় দুই পরিবার এখন পুরোপুরি নি:স্ব হয়ে গেছে। সবাই খোলা আকাশে নিচে বাস করছেন। ক্ষতিগ্রস্তরা বাড়ি পুন:নির্মাণের জন্য প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন।
ডিএম খালি ইউপি চেয়ারম্যান জসিম মাদবর বলেন, খবর পেয়ে আমি অগ্নিকা-ের ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করবো।
বার্তা বাজার / ডব্লিও.এস