‘সাউফেস্টে’ অংশ নিচ্ছে জাককানইবির ৪ শিক্ষার্থী

ভারতের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভাল ২০২০ । এবার অংশগ্রহণের সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার প্রতিভাবান শিক্ষার্থী।

আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফেস্টিভালে দক্ষিন এশিয়ার মোট ১০টি দেশের শিক্ষার্থীরা অংশ নিবেন । অংশগ্রহনকারী শিক্ষার্থীরা লাইট, ভোকাল, গ্রুপ সং, ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, ডিবেট, ইলোকিউশন, পোস্টার মেকিং এবং ক্লে মডেলিং সহ বিভিন্ন ইভেন্টে নিজ দেশের শিক্ষা, সামাজিক, সংস্কৃতি, অর্থনৈতিক ও প্রাসঙ্গিক বিষয় উপস্থাপন করবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিভাগের ২০১৬-১৭(এম.এফ.এ) শিক্ষাবর্ষের বাচ্চু মিয়া আরিফ, সংগীত বিভাগের ২০১৫-১৬ শিষাবর্ষের কানিজ খন্দকার মিতু, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রনব হালদার প্রান্ত এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেনালিসা রয় এবার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুশররাত শবনম ও অধ্যাপক ড.জাহীদুল কবিরের নেতৃত্বে ২৩ ফেব্ররুয়ারি ভারতে যাবেন তারা।

কানিজ খন্দকার মিতু এ নিয়ে তৃতীয়বারের মত ইয়ুথ ফেস্টিভালে অংশ গ্রহন করছেন এবং ২০১৯ সালে সংগীতে সেরা পারফরমার হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর