রাজধানীর বড় মগবাজারের একটি ফ্ল্যাট থেকে এক মেডিকেল কলেজের ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীর নাম উম্মে ফাহিমা হোসেন দিবা (২৬)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত দিবা গোপালগঞ্জ জেলার কালিয়ানি উপজেলার রামদিয়া এলাকার গাজী দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদ-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিল।
রমনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় ফেল করার কারণে দিবা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস