বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় দিন আজ

২২ ফেব্রুয়ারী ২০০৬। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্যে দিনটি ছিলো অন্যরকম। কেননা আজকের এই দিনে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ক্রিকেট প্রেমীদের আনন্দের জোয়ারে ভাসান বাশারের দল। চলুন দেখে নিই সেদিন কেমন ছিল টাইগারদের পারফরম্যান্স।

বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি হাবিবুল বাশার। টাইগারদের আমন্ত্রনে ব্যাটিংয়ে এসে লঙ্কান ওপেনার সনাথ জয়াসুরিয়ার হার না মানা ৯৬ রানের সুবাদে ৪৯ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে জয়বর্ধানের দল।

টাইগারদের পক্ষ্যে রাসেল,রফিক, কাফালি ২টি এবং মাশরাফি,নাজমুল,আফতাব ১টি করে উইকেট লাভ করেন।

২১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ আশরাফুলের অর্ধশতকে ১২ বল হাতে রেখে দলকে ৪ উইকেটের জয় উপহার দেন আফতাব-অশরাফুলরা। লঙ্কানদের পক্ষ্যে দিলহার ফার্নান্দো ২টি এবং মালিঙ্গা বান্দারা,হাসান্থা ফার্নান্দো,সনাথ জয়াসুরিয়া, ফারভেজ মাহরুফ ১টি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা- ২১২/১০, ৪৯ ওভার ( জয়াসুরিয়া ৯৬,সাঙ্গাকারা ২৩, ফারভেজ মাহরুফ ২১)। সৈয়দ রাসেল ২/২৮, মোহাম্মদ রফিক ২/৪০, অলক কাফালি ২/২৯, মাশরাফি ১/৩১।

বাংলাদেশ- ২১৩/৬, ৪৭ ওভার (আশরাফুল ৫১, জাবেদ ওমর ৪০, বাশার ৩৩)।দিলহার ফার্নান্দো ২/৪৮ এবং মালিঙ্গা বান্দারা১/৪২, হাসান্থা ফার্নান্দো১/১৮, সনাথ জয়াসুরিয়া১/৩৬, ফারভেজ মাহরুফ ১/৩৮)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আফতাব আহমেদ

বার্তাবাজার/কাউছার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর