খারাপ সময় পিছু ছাড়ছে না রিয়াদের

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বিসিএলের পাঁচদিনের ফাইনাল ম্যাচ। প্রথমদিনে ইস্ট জোনের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে সাউথ জোন।

ওপেনিংয়ে মাঠে নেমে ফজলে মাহমুদ রাব্বি ও এনামুল হক বিজয় করেন ১৩৬ রান। বিজয়ের ১৩১ বলে ৭৬ রানে আউট হওয়ার সাথে
ভাঙ্গে তাদের অনবদ্য পার্টনারশিপ। ৭৬ রানের ইনিংস খেলার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রানের ক্লাবে নিজের নাম লেখান এই
ডানহাতি ওপেনার। তবে বিজয়ের পর শতক হাতছাড়া করেন ফজলে রাব্বি। ১৫৫ বলে খেলেন ৮৬ রানের হার না মানা ইনিংস।

এদিকে ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না সাইলেন্টে কিলারের। টেস্ট দল থেকে বাদ পড়া রিয়াদ বিসিএলেও নিজেকে প্রমানে ব্যর্থ। আউট হয়েছেন মাত্র ১ রানে উইকেটের পিছনে বাজে ভাবে।

এর পর উইকেটে চিকে থাকতে পারেননি নুরুল হাসান সোহান (১৮) ও মেহেদী হাসানও (৩৬)। দিনের শেষদিকে এসে ফরহাদ রেজাকে (৮) সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ করে শামসুর রহমান শুভ। ৩৭ রান করে অপরাজিত রয়েছেন তিনি। আর প্রথম দিন শেষে সাউথ জোনের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর