যশোরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় দেড় কেজি গাঁজাসহ মোছাঃপারুল (৩২)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর চাঁচড়া ফাঁড়ির পুলিশ। শনিবার(২২শে ফেব্রুয়ারি) সকাল ১০.৩৫ মিঃ সময় আটক করা হয়।

আটককৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন এর স্ত্রী মোছাঃ পারুল(৩২)।

যশোর কোতোয়ালি মডেল থানার (ওসি)”বার্তা বাজার”কে জানান, শনিবার সকালে চাঁচড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক(নিঃ) শাহজাহান আহমেদ এর নেতৃত্বে(এস আই) মোঃশাহিদুল ইসলাম ও সংগীয় ফোর্সসহ চাচড়া চেকপোস্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ পারুলকে আটক করেন।

আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর