মিরপুরের উইকেট নিয়ে মুখ খুললেন আরভিন

মিরপুরের উইকেট দেখে রিতীমতো অবাক হয়েছেন জিম্বাবুয়ের কাপ্তান ক্রেইগ আরভিন। তিনি বলেন ঢাকার উইকেট শুরুতে ব্যাটিং বান্ধব থাকার কারনে রান করা আমার সহজ হয়েছে।

ব্যাটসম্যানরা সাধারণত মিরপুরের উইকেট থেকে সুবিধা কম পেলেও কিছুটা ব্যতিক্রম দেখা গেছে টেস্টের প্রথম দিন। শেষের দিকে নাঈমের
স্পিন বেলকিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা কাবু হলেও দিনের শুরুতে আধিপত্য দেখান জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।

দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় নিজেদের প্রথম উইকেট হারিয়ে ফেলার পর ক্রিজে নামেন অধিনায়ক আরভিন। এরপর তার ব্যাটিং নৈপুণ্যে ১০৭ রানের হার না মান ইনিংস খেলেন এই বামহাতি ব্যাটসম্যান। দিন শেষে উইকেট নিয়ে কিছুটা বিস্ময়ই ঝড়ে পড়েছে জিম্বাবুয়ে দলপতির কণ্ঠে।

সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে দলপতি বলেন, ‘আমরা বেশ অবাক হয়েছি উইকেট দেখে। উইকেট এক কথায় অসাধারণ ছিল। সাধারণত ঢাকার উইকেট কি আচরন করবে আপনি আগে থেকে বলতে পারবেন না। আমি মনে করি উইকেট বেশ ভালো ছিল।’

বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে প্রশংসা করতে ভোলেননি। আরভিনের ভাষায়,’আমার মতে উইকেট আমাকে শট খেলতে সাহায্য করেছে। আজকে তাদের ফিল্ডিং বেশ শক্ত ছিল এবং এই কারণে আমি স্ট্রাইক রোটেট করে খেলার পাশাপাশি ধৈর্য ধরে রাখার চেষ্টা করেছি।
আরভিনের বিশ্বাস নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারায় সাফল্য পেয়েছেন তিনি। তবে আমি সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছি এবং স্ট্রাইক রোটেট করতে চেয়েছি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর