যশোর শার্শা গোগা ইউনিয়নে সীমান্ত ব্যবস্থাপনা, মাদক,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি,পণ্য সামগ্রী, গবাদিপশু চোরাচালান এবং মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে ফেব্রুয়ারি) ২১ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গোগা ইউনিয়ন পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় গোগা,পুটখালী ইউনিয়ন পরিষদের মেম্বার,স্কুল কলেজর শিক্ষকগন ও সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মনজুর-ই-এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিজিবি খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান,পিবিজিএম।এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,২১ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান,বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান,গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ,পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান সহ প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস