শার্শায় মা সমাবেশ অনুষ্ঠিত

আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় মতবিনিময় সভা,ডিজিটাল হাজিরা উদ্বোধন ও “মা”সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ ফেব্রুয়ারী)সকাল ১০টায় উপজেলার সোনাতনকাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর-১(শার্শা) আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের সন্তান। আর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বের বুকে গর্বিত সন্তান হিসেবে পরিচিত করে তুলতে পারেন মা। সন্তান জন্মের পর তার পরিপূর্ণ যত্ন নিয়ে লেখা-পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করাটাই আমাদের কাজ।কিন্তু আমরা তা করি না। আমরা দায়িত্ব পালন করি সন্তান বিপদে পড়লে।

শেখ আফিল উদ্দিন মায়েদের সম্মান জানিয়ে বলেন, এ যুগের মায়েরা তার নিজ সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। আর এ চেষ্টার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রাজ মনি’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(সাবেক) আব্দুর রব,বাগআাঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সুকদেব রায়, বাগআাঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল,শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, তাইবা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু,শার্শা প্রেসক্লাব’র সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক ওসমান গনি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল’র বন্দর বিষয়ক সম্পাদক মোঃলোকমান হোসেন(রানা), সহ-প্রচার সম্পাদক মোঃসেলিম রেজা(তাজ) ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর