এখন সারাদেশে দুইনম্বরের জয়ধ্বনি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে খালেদা জিয়ার মুক্তির দাবীতে করা এক মানববন্ধনে তিনি এই কথা বলেন।
মেজর হাফিজ আরও বলেন, দুই নম্বর সারির একটা দলকে বানানো হলো সংসদের বিরোধী দল। এখন আমাদের বিএনপি কয় নম্বর দল হবে সেটা আমাদেরই নির্ধারন করতে হবে। দলের নেত্রী ২ বছরের বেশি সময় ধরে জেলে আছে। আমরা নীরব থাকা ব্যতিত রাজপথে প্রতিবাদের কোন নমুনাও দেখাতে পারিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি কালাম ফয়েজী। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ,স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল,কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, জাতীয় নির্বাহী কমিটির সাদস্য বিলকিস ইসলামসহ আরও অনেকে।
বার্তাবাজার/এসজে