সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২২শে ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু যায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া চিত্রে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর