বিসিবিকে বললেন আমি প্রস্তুত

জিম্বাবুয়ের সাথে একমাএ টেস্ট শুরু হলো আজ। টেস্ট ম্যাচ শুরু হলেও এখনো ঘোষনা করা হয়নি ওয়ানডে দলের স্কোয়াড। স্কোয়াড ঘোষনা না হলেও মাঠে নামতে প্রস্তুত ম্যাশ।

আজ (শনিবার) বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাএ টেস্ট চলাকালীন দুপুর ১২টায় বিসিবিতে আসেন নড়াইল এক্সপ্রেস। ১ ঘন্টারও বেশী সময় দরে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বৈঠক করেন ওয়ানডে ক্যাপ্টেন।

তবে এই বৈঠকের কথা অবশ্য শিকার করেননি কেউই। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামতে মাশরাফি যে প্রস্তুত তা নিশ্চিত হওয়া গেছে। বিসিবির সূত্র থেকে জানায়, মাশরাফি যদি ভালো খেলতে পারে তাহলে ও সবসময় খেলবে, সে আমাদের অটো চয়েস’।

তবে এর আগে ১৯ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন জানান, জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ। সেই সঙ্গে ডানহাতি এই পেসারকে বিপ টেস্টেও পাশ করতে হবে।

এই প্রসঙ্গে বিসিবির সূত্র জানায়, ‘বিশ্বকাপের আগে ১১ প্লাস বিপ টেস্টে দিয়েছিলো মাশরাফি। তাঁর পর আর দিয়েছে কি না দেখিনি। সে ভালো দৌড়ায় আমি দেখেছি। আমার মনে হয়, বিপ টেস্টে দিলে পারবে।’

আগামী ১ মার্চ শুরু হয়ে ৬ মার্চ পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১ম ম্যাচ ১ মার্চ এবং পরের ম্যাচ দুটি হবে ৩ ও ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর