কক্সবাজারের চকরিয়ায় গাছে চড়ে ডাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ নাথ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শনিবার সকালে চকরিয়া পৌরসভার নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ ওই এলাকার মৃত মিলন নাথের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে বাড়ির গাছের ডালপালা কাটতে গাছে উঠে আকাশ। কাটা একটি ডাল লেগে ছিল উপর দিয়ে যাওয়া একটা বৈদ্যুতিক তারের সাথে। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায় আকাশ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এসজে