শরীয়তপুরে রাতের আধারে পোল্ট্রি ফার্মে দুর্বৃত্তদের আগুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটতলা গ্রামের রিয়াদ পোল্ট্রি ফার্মটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ফেব্রুয়ারি) ভোররাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ মানুষের হইচইয ও আগুনের শব্দ শুনে বেরিয়ে দেখি পোল্ট্রি ফার্মে আগুন জ্বলিতেছে তাৎক্ষণিক এলাকার লোকজনসহ সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি। আশেপাশে কোন পুকুর বা জলাশয় না থাকায় কোন ভাবেই আগুন নেভানোর যায়নি এতে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পোল্টি ফার্মটি কেদারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেনের।

কেদারপুর ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন বলেন, গতরাতে ভোর আনুমানিক তিনটার দিকে আমার পোল্টি ফার্মটি শত্রুতা মূলক ভাবে আমার প্রতিপক্ষের লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিষয়টি আমি নড়িয়া থানা অবগত করেছি থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন। এ ব্যাপারে আমি থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।

আমার ধারণা প্রতিপক্ষ কেউ শত্রুতা করে এই ঘটনাটি ঘটে আমার ক্ষতি করেছে। আমি এর বিচার দাবি করছি। ইতিমধ্যে আমি নতুন করে মুরগির বাচ্চার অর্ডার দিয়েছি, দু-এক দিনের মধ্যে বাচ্চা আসার কথা রয়েছে। এরইমধ্যে আমার এই মুরগির খামারটি পুড়িয়ে দিল। আমি অনেক ধার-দেনায় লোন করে ঘরটি বানিয়েছিলাম। এতে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, ভোররাতের দিকে কেদারপুর ইউনিয়নে একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে আমরা বলতে পারবো কিভাবে আগুনের সূত্রপাত। তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর