পঞ্চগড়ের বোদায় সড়ক দূর্ঘটনায় হাফিজুল ইসলাম (৬০) নামের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে পৌর সদরের ফিডমিল এলাকায় ট্রাক্টর ও নছিমনের সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় হাফিজুলকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ ব্যাক্তি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়দানদিঘী থেকে বোদা বাজারের উদ্দেশ্য গরু নিয়ে আসার পথে ঘটনাস্থলে একটি ট্রাক্টর গরুবাহী নছিমনটিকে সামনে থেকে ধাক্কা দিলে নছিমনে থাকা পাঁচ গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়। পরে হাসপাতালে হাফিজুলের মৃত্যু হয়।
নিহত হাফিজুল ইসলাম বোদা উপজেলার বেংহারী বনগ্রামের ইউনিয়নের মুজাপাড়া গ্রামের মৃত আইনদ্দীনের পুত্র।
সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান।
বার্তাবাজার/এসজে