পটুয়াখালীতে ভাইয়ের লাঠির আঘাতে ভাই খুন

জমিজমা বিরোধের জেরে পটুয়াখালী সদর উপজেলা কৌড়াখালি এলাকায় আপন চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে হাবিবুর রহমান (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, জৈনকাঠী এলাকার আশ্রাফ আলী সিকদারের ছেলে হাবিব বিরোধীয় জমিতে মাটি কাটতে যায়। বিরোধীয় জমিতে মাটি কাটায় আপন চাচাতো ভাই কাওছার ও আব্বাস এতে বাধা দেয়। হাবিব মাটি কাটা বন্ধ না করলে কথাকাকাটির এক পর্যায়ে আব্বাস ও কাওসারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।

সদর থানার এ্সআই মো. হানিফ জানান, বিরোধীয় জমিতে মাটি কাটার ঘটনায় আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে হাবিবের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর