আন্ডারওয়ার্ল্ড ডন জিসানের সহযোগী শাকিল গ্রেফতার

একসময় দুর্দান্ত প্রতাপে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে ত্রাসের রাজত্ব কায়েম করে চলা সন্ত্রাসী জিসানের সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিল র‍্যাবের হাতে আটক হয়েছে। গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া উইং এর পরিচালক কর্ণেল সারোয়ার বিন কাশেম।

গতকাল মোহাম্মাদপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ শাকিলকে আটক করা হয় । এ বিষয়ে আজ শনিবার (২২ শে ফেব্রুয়ারি) কারওয়ান বাজারস্থ র‍্যাবের মিডিয়া সেন্টারে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

তিনি জানান, গতকাল মোহাম্মদপুর এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জিসান দুবাই থেকে তার সহযোগীদের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার সহযোগীদের মাঝে এই শাকিল অন্যতম একজন। ২০১৭ সালে যুবলীগ নেতা রাজীব হত্যাকান্ডের পর অনেক চাপে পড়ে যায় ছাত্রলীগের সাবেক নেতা শাকিল। হত্যাকান্ডে তার নাম উঠে আসে ।

আসন্ন বিপদ দেখে সবার চোখ ফাঁকি দিয়ে পাড়ি জমায় দুবাই। সেখানে তার গুরু জিসানের অন্যতম শক্তি হিসাবে কাজ শুরু করে। তবে এখন কি কারণে শাকিল বাংলাদেশে এসেছিল তা জানা যাচ্ছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর