ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল উপজেলার চান্দেরটিকি এলাকয় এ ঘটনা ঘটে।

জানাগেছে, সকাল ১০ টার দিকে চান্দেরটিকি এলাকায় বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডাল কাটার সময় বাবুল মিয়া তারের সাথে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় বাবুল মিয়াকে উদ্ধার করে। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্রান্সমিশন লাইন প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মাসুদ রানা এবং ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্য কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। বাবুল মিয়া ত্রিশালের নুরুর দোকান এলাকার বাসিন্দা। সে পাওয়ার বিট কোম্পানি অফ বাংলাদেশ এর ট্রান্সমিশন লাইন প্রজেক্টে দিনমজুরের কাজ করতেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর