‘দেশ ধ্বংস করতে পারমাণবিক বোমা নয়, মাদকই যথেষ্ট’

মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেছেন, সারা দেশের কারাগারে মোট বন্দীদের ৩০ শতাংশের বেশি মাদক সংশ্লিষ্ট লোক।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা আহসানিয়া মিশনের মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেন, মাদক একটা দেশ ও জাতিকে যেকোনো সময় ধ্বংস করে দিতে পারে। যে জাতিকে আমরা ধ্বংস করতে চাই, সে জাতির যুবকদের হাতে মাদক ধরিয়ে দিলেই হবে। এখন আর কোনো দেশ ধ্বংস করতে পারমাণবিক বোমার প্রয়োজন হয় না। তাই মাদকের বিরুদ্ধে এ যুদ্ধে আমাদের জিততে হবে। এটা কঠিন যুদ্ধ।

কারা মহাপরিদর্শক আরো বলেন, আমি কারাগারে কাজ করি। কারাগারের বন্দীর মধ্যে ৩০.০৪ শতাংশই মাদক সংশ্লিষ্ট। কেউ ব্যবসায়ী, কেউ মাদক সেবী। তাই আমরা কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর