বাবা হলেন জিম্বাবুয়ের অধিনায়ক শন

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। এবার মিললো কাঙ্ক্ষিত সেই সুখবর। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন উইলিয়ামসের স্ত্রী।

সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উইলিয়ামস দম্পতির ঘর আলো করে এসেছে প্রথম সন্তান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ সফরে দলের সঙ্গে আসেননি উইলিয়ামস। তার পরিবর্তে ঢাকা টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন ক্রেইগ আরভিন।

একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া একমাত্র টেস্টে না থাকলেও টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন উইলিয়ামস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর