নাইজারে যৌথ সেনা অভিযানে ১২০ জঙ্গি নিহত

আফ্রিকার দেশ নাইজারে ফ্রান্স ও নাইজেরিয়ার যৌথ সেনা অভিযানে ১২০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া জঙ্গিদের বোমা তৈরির সরঞ্জাম ও গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারির ২০ তারিখ মালি ও বুরকিনা ফ্যাসো সীমান্তের নিকটবর্তী টিলাবেরি অঞ্চলে ১২০ জঙ্গিকে হত্যা করা হয়েছে। এছাড়া এ অভিযানে নাইজেরিয়া বা ফরাসি সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার প্রশংসা করেছেন নাইজারের প্রতিরক্ষা মন্ত্রী ইসুফু কাটাম্বে।

এর আগে গত ডিসেম্বর ও জানুয়ারিতে জিহাদি গোষ্ঠীর হামলায় ১৭৪ নাইজেরিয়ান সেনা নিহত হয়। তারপর থেকে টিলাবেরি অঞ্চলে নিরাপত্তা বিধিনিষেধ বৃদ্ধিসহ বাজার বন্ধ রাখা, মোটরবাইক ট্রাফিক নিষিদ্ধ করে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া গত দু’বছর ধরে এই অঞ্চলে জরুরি অবস্থা জারি রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর