রাজধানীতে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৭,৮০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ গ্রাম ১৪৮০ পুরিয়া হেরোইন, ৬৪০ গ্রাম গাঁজা, ২০০ বোতল ফেন্সিডিল, ১৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে। সূত্র: ডিএমপি নিউজ।
বার্তাবাজার/এমকে