বিকালে জরুরি বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি

আজ বিকালে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এ বৈঠকে অংশ নেবেন বিএনপির মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। সুপ্রিম কোর্টে দলীয় চেয়ারপারসনের নতুন করে জামিন আবেদনের শুনানিসহ চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে এ বৈঠক ডেকেছে বিএনপি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে।

দলীয় সূত্র জানায়, রোববার খালেদা জিয়ার জামিন শুনানি। জামিন না হলে করণীয় নির্ধারণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী নির্ধারণসহ সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক হবে।

স্থায়ী কমিটির বৈঠকে সাধারণত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর